জাওয়ালা শপ — ব্যবহার-নির্দেশিকা
কেনাকাটা থেকে ডেলিভারি, আর শপ খুলে আয় করা — দুই ভূমিকাতেই পুরো প্রক্রিয়া ধাপে ধাপে।
লগইন-পেজ → নিবন্ধন-ট্যাব: নাম, ইমেইল, মোবাইল, পাসওয়ার্ড। অ্যাডমি ইমেইল-ভেরিফিকেশন চালু করলে ইমেইলে লিঙ্ক আসবে। অ্যাকাউন্ট ছাড়াও ব্রাউজ করা যায় — কিন্তু কার্ট/অর্ডারের জন্য লাগবে।
নেভে "ওয়ালেট" → পরিমাণ + মাধ্যম + TrxID দিন — অ্যাডমি যাচাই করলে ব্যালেন্স যোগ হবে। চেকআউটে "ওয়ালেট থেকে পরিশোধ" বাছলে এই ব্যালেন্স থেকেই টাকা কাটা যাবে।
হোমে নতুন/জনপ্রিয় পণ্য; "পণ্য ব্রাউজ"-এ ক্যাটাগরি ফিল্টার, সার্চ আর পেজিনেশন। প্রোডাক্ট-কার্ডে দাম, রেটিং, স্টক আর দোকানের নাম দেখা যায় — দোকানের নামে ক্লিক করলে সেই দোকানের স্টোরফ্রন্ট।
প্রোডাক্ট-পেজে "কার্টে যোগ" — একাধিক দোকানের পণ্য একসাথে রাখা যায়; চেকআউটে দোকান-ভিত্তিক আলাদা অর্ডার হয় (ডেলিভারি ট্র্যাকিং সহজ রাখতে)। কার্টে পরিমাণ বাড়ানো/কমানো যায়।
ঠিকানা (বিভাগ/জেলা) দিন — ডেলিভারি চার্জ নিয়ম অনুযায়ী যোগ হবে (নির্দিষ্ট অঙ্কের ওপরে ফ্রি ডেলিভারি হতে পারে)। পেমেন্ট: বিকাশ/নগদে পাঠিয়ে TrxID জমা দিন (অ্যাডমি যাচাই করবেন) অথবা ক্যাশ অন ডেলিভারি বাছুন। অর্ডার জমা হলে অর্ডার-নম্বর পাবেন।
"আমার অর্ডার"-এ প্রতিটা অর্ডারের অবস্থা আর ট্র্যাকিং-টাইমলাইন (নিশ্চিত → পাঠানো → ডেলিভারি)। ডেলিভারি-ম্যান এলে তার দেওয়া পিন বলুন/লিখুন — পিন-যাচাইতেই ডেলিভারি নিশ্চিত হয় আর পয়েন্ট জমা হয়। ডেলিভারি হলে রিভিউ দেওয়া যায়।
অর্ডার-পেজে "রিফান্ড চাই" → কারণ লিখুন। সেলার ও অ্যাডমি অনুমোদন করলে টাকা আপনার ওয়ালেটে যোগ হবে — পরের কেনাকাটায় ব্যবহার করুন। ডেলিভারি-পূর্বে ফুল রিফান্ড; ডেলিভারি-পরেও রিটার্ন-কারণ দিয়ে চাইতে পারেন (অ্যাডমি-বিবেচনা)।
