জাওয়ালা

পথ চলার সাথেই খোঁজা — jawwala.com

📜 শর্তাবলী

ব্যবহারের শর্তাবলী

জাওয়ালা ম্যাট্রিমনি ব্যবহার করার আগে এই শর্তগুলো পড়ে নিন।

১. যোগ্যতা: বিবাহ-উপযুক্ত বয়সের মুসলিম নাগরিকরা এই প্ল্যাটফর্মে নিবন্ধন করতে পারবেন। ভুল বয়স বা পরিচয় দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

২. সততার অঙ্গীকার: বায়োডাটায় দেওয়া সব তথ্য সঠিক হতে হবে। ভুল/প্রতারণামূলক তথ্য পেলে অ্যাকাউন্ট ও বায়োডাটা স্থগিত বা বাতিল করা হতে পারে।

৩. গোপনীয়তা: অন্যের ছবি, কন্টাক্ট তথ্য বা বায়োডাটার কোনো তথ্য বাইরে ছড়ানো বা বাণিজ্যিক কাজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

৪. শালীনতা: অশালীন ভাষা, হয়রানি বা টোকেন-সিস্টেম বাইপাস করে কন্টাক্ট শেয়ারের চেষ্টা ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে (চ্যাট মনিটরিংয়ের অংশ হিসেবে)।

৫. টোকেন ও কোটা: প্রতি মাসের ফ্রি কন্টাক্ট রিকুয়েস্ট কোটা শেষ হলে টোকেন খরচ হয়। বাতিল করা রিকুয়েস্টের টোকেন ফেরতযোগ্য; অনুমোদিত রিকুয়েস্টের নয়।

৬. পরিবর্তন: প্রয়োজনে এই শর্তাবলী হালনাগাদ করা হতে পারে — হালনাগাদ সংস্করণ এই পেজেই প্রকাশিত হবে।

শর্ত নিয়ে প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।